তামিলনাড়ুতে আবর্জনার স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ড
ভারতের তামিলনাড়ুতে একটি আবর্জনার স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার দিকে কারুর শহরের একটি আবর্জনার স্তূপে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুনটি আবর্জনার বিশাল স্তূপে ছড়িয়ে পড়ে। তীব্র তাপ এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। আবর্জনা পুড়তে থাকে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আগুনটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রাত কাটান। আগুন নেভাতে দমকল বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে।
আবর্জনার স্তূপটি কারুর সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মালিকানাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে যে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে যথাযথ তদন্ত করা হবে।

