আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় হামলার দাবি করেছে ইরান

ইরান কুয়েত ও বাহরাইনে মার্কিন রাডার এবং প্রতিরক্ষা স্থাপনায় হামলার দাবি করেছে। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে যে, ‘অপারেশন লাইটনিং’ নামক পাল্টা আক্রমণের দশম পর্বের অংশ হিসেবে কয়েক ঘণ্টা আগে এই হামলাগুলো চালানো হয়েছে। আল জাজিরা এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বলেছে, কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে থাকা মার্কিন রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আরেকটি পৃথক হামলায় ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে যে, বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা, রাডার, সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে।
এর আগে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে হামলার দাবি করেছিল। তাদের মতে, আলি আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর সি-র্যাম আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের সমাবেশস্থলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।