জাতীয়

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেশে থাকা ৫৭ হাজার কোটি এবং বিদেশে থাকা ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। দেশ থেকে চুরি হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ বছরের শেষ নাগাদ এ বিষয়ে সুখবর পাওয়া যাবে।
এক প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান বলেন, সন্দেহ হলেই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। অন্তর্বর্তী সরকারের কেউ এমন কিছু করে থাকলে সেটাও সামনে আসবে। সেই সরকারের আমলে শেখ হাসিনার পরিবার এবং এস আলম, নাবিল, বেক্সিমকো ১০টি শিল্পগোষ্ঠীর অবৈধভাবে সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচারের তদন্তের জন্য একটি যৌথ তদন্ত দল কাজ শুরু করে। তিনি আরও বলেন যে, তদন্ত প্রতিবেদনের আলোকে সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি বিদেশ থেকে সম্পদ ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইনি সহায়তা সংস্থাগুলোর সঙ্গে মামলা ও চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।