জাতীয়

২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে সন্দেহভাজন হামে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৯৬ এবং ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ১১২,৩৭৬।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১১৩ এবং ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৩,৬১৩। ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে ৯৫,১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৯১,৪৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ১৪ই জুলাই পর্যন্ত সন্দেহভাজন হামে মোট ৬৬৫ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে কোনো নিশ্চিত মৃত্যুর ঘটনা ঘটেনি এবং ১৫ই মার্চ থেকে ১৩ই জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে।