জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী: সরকারের লক্ষ্য সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারের লক্ষ্য হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ‘শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে। একই সাথে তিনি এও বলেন যে, উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলোর সহায়তায় জনস্বাস্থ্যসেবার মান উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করছে। চিকিৎসার অভাবে যেন কেউ প্রাণ না হারায়, সেই লক্ষ্যে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে।
একই সাথে তিনি বলেন, দেশের সকল প্রত্যন্ত অঞ্চলের উন্নত চিকিৎসা কেন্দ্রে রোগীদের নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ করা হবে।