সাবেক আওয়ামী লীগ সাংসদ গ্রেপ্তার
রাজধানীর শাহবাগ থানার বিস্ফোরক আইন মামলায় কিশোরগঞ্জ-৫ আসন থেকে সাবেক আওয়ামী লীগ সাংসদ আফজল হোসেনকে গ্রেপ্তার করেছে আদালত।
তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আদালতে দাখিল করা আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন যে, প্রাথমিক তদন্তে এই ঘটনায় আফজল হোসেনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়। এই ঘটনায় বাদী হিসেবে মামলা দায়ের করেন মো. কামাল হোসেন রিপন। মামলাটিতে আফজাল হোসেনসহ ১৭ জনের নাম এবং আরও ২০-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

