নেতানিয়াহু জানেন কে বস: ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানেন কে বস, আমাদের সম্পর্ক খুবই ভালো, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রবিবার (৫ জুন) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, তিনি শীঘ্রই নেতানিয়াহুর সঙ্গে দেখা করছেন। নেতানিয়াহু হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন। তুরস্কে ন্যাটো সম্মেলনের পর আগামী সপ্তাহে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যে, ফোন আলাপে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। তারা শীঘ্রই যুক্তরাষ্ট্রে দেখা করতে সম্মত হয়েছেন। ফোন আলাপে নেতানিয়াহু বলেন যে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্বাধীনতার রক্ষক এবং ইসরায়েল দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।
একজন ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন যে, সময়সূচির জটিলতার কারণে বৈঠকটি আগামী সপ্তাহের পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

