৪ জুলাই, ২০২৬: ২২ ক্যারেট সোনার ভরির দাম কত?
টানা দুইবার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম আরও দুইবার বাড়িয়েছে। সর্বশেষ বৃদ্ধিতে সংস্থাটি ২২ ক্যারেট সোনার ভরির দাম ভ্যাটসহ ৪,৩৭৪ টাকা বাড়িয়ে ২,২৮,৫৫৬ টাকা করেছে।
বাজুস গতকাল শুক্রবার (৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন দামটি ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ২,২৮,৫৫৬ টাকা। এছাড়াও, ২১ ক্যারেট প্রতি বড়ি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট প্রতি বড়ি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং প্রচলিত পদ্ধতিতে প্রতি বড়ি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যেটি সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

