আজ সীমান্ত রক্ষার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইল সীমান্ত রক্ষার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। আজ বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব গণমাধ্যম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন – যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধু সীমান্ত বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। তিনি দেশের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য সরকারের তথ্য ব্যবস্থাপনা মহাপরিকল্পনার কথাও বলেন।
এ সময় সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্যের বিভ্রান্তি থেকে রক্ষা করা জরুরি। তিনি উল্লেখ করেন, এ ব্যাপারে আনসার ভিডিপির অনলাইন গণমাধ্যম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ একটি ভূমিকা পালন করবে।

