স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন: সংসদে মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও নওগাঁ-৬ আসনের সাংসদ শেখ মো. রেজাউল ইসলাম এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এনসিপি সাংসদ আবুল হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন ব্যবস্থা চালু করেছে। এই উদ্যোগ আগামী জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকবে এবং নির্বাচন কমিশন সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে।
গাইবান্ধা-২ আসনের সাংসদ আবদুল করিমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের বেতন বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি বলেন, ২০০০ সালের জেলা পরিষদ আইন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত জেলার সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হবেন এবং পরিষদের কার্যাবলী সম্পাদনে পরামর্শ প্রদান করবেন।

