দেশজুড়ে

রামপুরায় কার্নিশ থেকে ঝুলন্ত এক যুবককে গুলি করে হত্যা ও দুইজনকে হত্যার মামলার রায় ঘোষণা শুরু হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশ থেকে ঝুলন্ত অবস্থায় আমির হোসেনকে গুলি করে হত্যার মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। আজ রবিবার (২৮ মে) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচার বিভাগীয় প্যানেল রায় পড়া শুরু করেছে। যা বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এই মামলায় অভিযুক্তরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার। চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি ৪ জন অভিযুক্ত পলাতক। এই মামলায় মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
রাষ্ট্রপক্ষ গত বছরের ৭ আগস্ট ট্রাইব্যুনালে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। একই বছরের ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। রাষ্ট্রপক্ষের দাবি, মামলার অভিযোগগুলো সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ শাস্তি প্রত্যাশিত। অভিযুক্তদের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাসের জন্য আবেদন করেছেন।