বিবিধ

পার্বতীপুরে একই পরিবারের ৩ সদস্যের ডুবে মৃত্যু

দিনাজপুর উপজেলার পার্বতীপুরে একটি পুকুরে ডুবে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন দুলাল হোসেনের মেয়ে দুলালী (১৩), ছেলে রবি (৯) এবং বড় ছেলের স্ত্রী আকলিমা (১৯)।
জানা গেছে, বিকেলে তিনজন পুকুরে স্নান করতে গিয়েছিলেন। এক পর্যায়ে তারা ডুবে গেলে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় একটি আকস্মিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।