অর্থনীতি

একদিনেই আবার কমলো সোনার দাম, ভরি প্রতি ২,২১৬ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম সর্বোচ্চ ২,২১৬ টাকা কমিয়ে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করেছে ২,২৩,০৭৪ টাকা।
বাজুস আজ বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভায় ভ্যাটসহ সোনার গহনার এই মূল্য সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম এখন ২,২৩,০৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২,১৩,০৪৩ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১,৮২,৯৫০ টাকা এবং ঐতিহ্যবাহী সোনার প্রতি ভরি দাম ১,৪৯,৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব গহনার দোকানে এই দাম কার্যকর থাকবে। তবে, গহনার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। যেহেতু সোনার গহনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।