জাতীয়

রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী রামিসা হত্যা মামলার তদন্ত দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেবে পুলিশ, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ঘটে যাওয়া ধর্ষণের মতো সব ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। রামিসা হত্যার ২৪ ঘণ্টার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ৬৪টি মামলায় অভিযুক্তদের দেওয়া জবানবন্দি অনুযায়ী, তদন্ত শেষ করতে বেশি সময় লাগবে না।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমেদ কুমিল্লার বিতর্কিত তনু হত্যা মামলা নিয়েও কথা বলেন। এই মামলা প্রসঙ্গে তিনি বলেন, তনু হত্যা মামলায় আরও একজন জড়িত রয়েছে বলে জানা গেছে।
এদিকে, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব ইস্যুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। দেশজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করা হচ্ছে।