বিবিধ

ঝিনাইদহে বাস-নাসিমন সংঘর্ষে ১ জন নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুষ্টিয়া মহাসড়কের বড়াদা এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে একটি নাসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইমরান হোসেন (৩০) নামের এক নাসিমন চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে। নিহত ইমরান উপজেলার রানিনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হোসেন শেখপাড়া এলাকার বিভিন্ন দোকানে মালামাল পৌঁছে নাসিমন নিয়ে গড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বড়াদা এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ওভারটেক করার সময় নাসিমনটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে নাসিমন চালক ইমরান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে কুষ্টিয়া যাওয়ার পথেই তিনি মারা যান। আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর ইসলাম জানান, শৈলকুপারের বড়াদায় মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও বাসটি নিহত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।