দেশজুড়ে

মির্জাপুরে হাত কেটে আত্মহত্যা করলেন যুবক

টাঙ্গাইলের মির্জাপুরে হাত কেটে আত্মহত্যা করেছেন অপু মণ্ডল শুভ (২৩) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার (১৯ মে) ভোর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া বাজার থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। অপু মণ্ডল শুভ দেলদুয়ার উপজেলার উখিল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার গোরাই এলাকায় ফারুক হোসেনের ভরা বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অপু মঙ্গলবার ভোর দেড়টার দিকে বাড়ি থেকে বের হন। রাত আড়াইটার দিকে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া বাজারে ছুরি দিয়ে নিজের হাত কাটেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে মির্জাপুর থানা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অপু মণ্ডল নামে এক যুবক নিজের হাত কেটে আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।