সামরিক যান ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর মাধ্যমে গণবিবাহের আয়োজন করল ইরান
যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও, দেশটির সরকার রাজধানী তেহরানে ১,০০০ দম্পতির জন্য একটি গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক প্রতীক ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে বিলাসবহুল লিমুজিনের পরিবর্তে জাতীয় পতাকা, বিভিন্ন প্রতিকৃতি এবং সামরিক যান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম স্থান ইমাম হুসেন স্কয়ারে ১১০টি দম্পতির বিবাহ সম্পন্ন হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে, সামরিক যানগুলোকে ফুল ও রঙিন বেলুন দিয়ে সাজিয়ে বিয়ের গাড়ি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও, এই বিবাহ অনুষ্ঠানে দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দেশীয় ক্ষেপণাস্ত্র দেখা গেছে।

