হ্রদে স্নান করে দুই মাদ্রাসার ছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি হ্রদে স্নান করে দুই মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে হ্রদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সোমবার বিকেলে মাদ্রাসার পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর তারা নিখোঁজ হয়েছিল। মৃত মনিরুল (১৫) ও শুভ (১৫) গুডনাইলের বাগপাড়ায় আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান জানান, গতকাল দুপুর ১টায় পরীক্ষা শেষ করে দুই ছাত্র নিজ নিজ বাড়িতে ফেরে। পরে বিকেলে তারা গুডনাইলের নয়াপাড়া এলাকার ডিএনডি খালে স্নান করতে যায়। এরপর তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন জায়গায় তাদের খোঁজ করেন। আজ সকালে স্থানীয়রা খালে তাদের মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন।

