বিবিধ

সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

সিলেট, দক্ষিণ সুরমায় একটি ট্রাক ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। নিহত সকলেই নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনাটি আজ রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় তেলিবাজার সেতুর কাছে ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের জন্য সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তারা ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ সকাল সাড়ে ৫টার দিকে নাচল-আড্ডা সড়কের বেনিপুর এলাকার মাঝখানে ঘটে।