দেশজুড়ে

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে তালেবান প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। আজ শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ কথা জানান রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দিন খান।
তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিকেল ৪টা ১৯ মিনিটের পর নুসরাত তার মনোনয়নপত্র জমা দিলে রিটার্নিং অফিসার তা গ্রহণ করেননি। ফলে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।