অর্থনীতি

২৪ ঘণ্টায় সোনার দাম আরও কমল

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের অভ্যন্তরীণ বাজারে সোনার দাম আবারও কমেছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট সোনার এক ভরি ২,২১৬ টাকা কমিয়ে ২,৪২,৪৯৫ টাকা নির্ধারণ করেছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম হবে ২,৪২,৪৯৫ টাকা। এর আগে ২৮ এপ্রিল সকালে দেশের অভ্যন্তরীণ বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময়ে ২২ ক্যারেট সোনার ভরির দাম প্রতি বাহাতে ২,২১৬ টাকা কমিয়ে ২,৪৪,৭১১ টাকা করা হয়েছিল।