আন্তর্জাতিক

হরমুজে দুটি জাহাজ জব্দের দাবি আইআরজিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রণালীটিতে তিনটি জাহাজে হামলা চালানোর পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিদর্শনের জন্য দুটি জাহাজ নিজেদের হেফাজতে নিয়েছে।
বিবিসি আজ বুধবার (২২ এপ্রিল) জানিয়েছে, ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেটি বর্তমানে ইরানের উপকূলের কাছে আটকা পড়েছে। এছাড়াও, আইআরজিসির নৌবাহিনী সরাসরি ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোনদাস’ নামের দুটি জাহাজ জব্দ করে পরিদর্শনের জন্য ইরানের উপকূলে নিয়ে গেছে।
আইআরজিসি বলেছে, অনুমতি ছাড়া চলাচল এবং নৌচলাচল পদ্ধতিতে কারসাজি করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, হরমুজ প্রণালীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি “রেড লাইন”।