হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ রবিবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত শুনানির পর ৫০ হাজার টাকার জামানতে তাকে জামিন দেন।
এর আগে, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীতে এক আত্মীয়ের বাড়ি থেকে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।
গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আজিমপুর সরকারি কলোনি এলাকায় এক মিছিল চলাকালে মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি দৃষ্টিশক্তি হারান। এই ঘটনায় লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে।

