আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিলেন নেতানিয়াহু

ইসরায়েল ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান। এতে নেতানিয়াহু বলেন, “আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসন এবং তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”
একই পোস্টে তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করেন। নেতানিয়াহু অভিযোগ করেন যে, এরদোয়ান ইরানের সঙ্গে সহযোগিতা করছেন এবং কুর্দি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী।
উল্লেখ্য যে, ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন যে, নেতানিয়াহুর মন্তব্য আবারও উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। এদিকে, এমনও মনে করা হচ্ছে যে, গাজায় যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর মন্তব্য আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে।