জাতীয়

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এর আগেই অনুষ্ঠিত হবে এই জাটকা সপ্তাহ। দেশের ২০টি ইলিশ সমৃদ্ধ জেলায় এই কর্মসূচি পালিত হবে। এর উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুর সদরে।
ব্রিফিংয়ে বলা হয়, ইলিশকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকার দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিয়েছে। চোরাচালান রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।