আন্তর্জাতিক

কুয়েতের বুবিয়ান দ্বীপে মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলার দায় স্বীকার করেছে ইরান

এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, ইরান কুয়েতের বুবিয়ান দ্বীপে মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স আজ সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আজ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন, দ্বীপটিতে থাকা মার্কিন বাহিনীর স্যাটেলাইট সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্য করে ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
তিনি দাবি করেন, এর আগে বারবার হামলার পর মার্কিন সেনাদের কুয়েতের আরিফজান ঘাঁটি থেকে বুবিয়ান দ্বীপে সরিয়ে নেওয়া হয়েছিল। বুবিয়ান হলো কুয়েতের বৃহত্তম উপকূলীয় দ্বীপ, যা পারস্য উপসাগরের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। এদিকে, ইরানের এই হামলায় উত্তর কুয়েতের একটি আবাসিক এলাকায় ধ্বংসাবশেষ পড়ায় অন্তত ছয়জন আহত হয়েছেন।