বিবিধ

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শামশের আলী (৭৫) নামে এক বয়স্ক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি আজ বুধবার (১ এপ্রিল) সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ঘটে। শামশের আলী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেখবিন্নি গ্রামের বাসিন্দা।
এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শামশের আলী বর্তমানে উপশহরের মুরারিদহ এলাকায় তার ছেলের বাড়িতে থাকতেন। আজ সকালে তিনি আরাপপুর মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় দ্রুতগতিসম্পন্ন একটি কলাবোঝাই ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘাতক ভ্যানটি শনাক্ত করার চেষ্টা করছে বলে ওই কর্মকর্তা জানান।