দেশজুড়ে

আখাউড়ায় এক তরুণীকে হয়রানির দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

আখাউড়া রেল জংশনে এক তরুণীকে হয়রানির দায়ে জনি মিয়া (২৫) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাফিল উদ্দিন মাহমুদ এই রায় দেন।
জনি মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার মুশাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাফিল উদ্দিন মাহমুদ বলেন, নারী নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তার জিরো টলারেন্স নীতিতে অটল। স্টেশনে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দণ্ডপ্রাপ্ত যুবককে রেলওয়ে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।