জাতীয়

প্রধানমন্ত্রী তাঁর কক্ষে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন

বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্ষে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজার নামাজের পর সংসদে প্রধানমন্ত্রীর কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জানাজার আনুষ্ঠানিকতা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে তাঁর কক্ষে আসেন। পরে প্রধানমন্ত্রী তাঁর কক্ষে কিছুক্ষণ কথা বলেন।
প্রায় ১৭/১৮ মিনিট পর মাননীয় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং তাঁকে নিজের কক্ষে নিয়ে যান। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।