যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প-বিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্পের কর্মকাণ্ডের বিরুদ্ধে তৃতীয় দফা বিক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। এএফপি সংবাদ সংস্থা আজ রবিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আয়োজকদের মতে, বড় শহর থেকে শুরু করে ছোট শহর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ৩,৩০০টিরও বেশি কর্মসূচিতে অন্তত ৮০ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। এক বছরেরও কম সময়ের মধ্যে এটি ছিল তৃতীয়বার, যেখানে ‘নো কিংস’ নামক একটি আন্দোলনের ডাকে আমেরিকানরা রাস্তায় নেমেছেন।

