কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে। তার মতে, স্থলবাহিনীর অংশগ্রহণ ছাড়াই ওয়াশিংটন তার লক্ষ্য অর্জন করবে। ফ্রান্সে জি৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মার্কো রুবিও বলেন, যুদ্ধ বিভাগ বরাবরই বলে আসছে যে, আমরা নির্ধারিত সময়ে বা তার আগেও অভিযানটি সম্পন্ন করার দিকে এগোচ্ছি। এটি কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে, কয়েক মাসের মধ্যে নয়। আমরা খুব ভালো অগ্রগতি করছি।
তিনি আরও বলেন, স্পষ্টতই কিছু কাজ বাকি আছে। সেগুলো সম্পন্ন করা প্রয়োজন। আমরা কোনো স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারি।

