আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পুত্র মোজতবা হোসেইনি খামেনি দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। ১৯৭৯ সালে রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হয়, এরপর মোজতবা খামেনি দেশের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
গতকাল রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সময়, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করে। ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত দেশটির বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। চূড়ান্ত ভোটে তারা মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়। বিশেষজ্ঞ পরিষদ সকলকে নতুন নেতাকে সমর্থন করার আহ্বানও জানিয়েছে।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমও জানিয়েছে যে, হামলায় খামেনির মেয়ে, নাতি এবং জামাতা নিহত হয়েছেন।