বিবিধ

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোমিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি এলাকার খামারকোল গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় আউলিয়াগঞ্জ রেলস্টেশনের কাছে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
রংপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহত নারীর দেহের খণ্ডিত অংশ সংগ্রহ করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এলাকার লোকজন এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, মোমিনা বেগম মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে আজ সকালে তিনি গরুর জন্য ঘাস কাটতে কাস্তে এবং বস্তা হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে খবর আসে যে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।