ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার (৩ মার্চ) জানিয়েছে, যুদ্ধের মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছেন যে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরানের গেরাশ থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে।
তবে, স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

