মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাবেদ (১৯)। সে নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা মতিনের ছেলে এবং আহত মো. সামির (২৪) একই জেলায় থাকেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। সাবেদ ঘটনাস্থলেই মারা যান এবং সামির গুরুতর আহত হন। স্টেশন অফিসার আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি।

