কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ বিস্ফোরণে এক মহিলা ও এক শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমাইরা (৩০) এবং হুররাম (২)। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ শাওন বিন রহমান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে এক মহিলা ও এক শিশুসহ একই পরিবারের চারজনকে জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমাইরার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ পুড়ে গেছে।

