দেশজুড়ে

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরায় ধুলিহার ইউনিয়নের ভালুকা চাঁদপুর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ভালুকা চাঁদপুর উত্তরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল করিম (৫২) এবং আব্দুল গফুর (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই আব্দুল গফুর ক্যান্সারে ভুগছিলেন। গতকাল ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবর শোনার পর বড় ভাই আব্দুল করিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিকেলে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে তা অত্যন্ত হৃদয়বিদারক হবে। তবে ঘটনাটি সম্পর্কে কেউ থানায় অবহিত করেনি।