দেশজুড়ে

নড়াইলে হামলায় ৩ জন নিহত

আধিপত্য বিস্তারের জেরে নড়াইলের সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় তিনজন নিহত হয়েছেন। আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি চালিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করার জন্য তারা কাজ করছে।