রাজনীতি

আওয়ামী লীগ অফিস খুললো চেয়ারম্যান, বিএনপি-ছাত্রদল দখল করে তালা ঝুলিয়ে দিলেন

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে উত্তেজনা ও পারস্পরিক দখলদারিত্বের সৃষ্টি হয়েছে। অফিস খোলার কয়েক ঘন্টা পর আওয়ামী লীগ নেতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা পুনরায় তালা ঝুলিয়ে দেন। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুতুবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হঠাৎ করে উপজেলার কুতুবপুর ইউনিয়ন কার্যালয় খুলে পতাকা উত্তোলন করেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা সেখানে গিয়ে আওয়ামী লীগ কার্যালয় পুনরায় তালা ঝুলিয়ে দেন এবং নিয়ন্ত্রণ নেন।
এ ব্যাপারে মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস খুলে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা নেতাকর্মীদের নিয়ে আবার অফিস বন্ধ করে দিয়েছি এবং অফিসটি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কাউকে কোনওভাবেই জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে দেওয়া হবে না।”