জাতীয়

সাংবাদিকতায় ফিরেছেন প্রাক্তন প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের পর শফিকুল আলম সাংবাদিকতায় ফিরে এসেছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি তার ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন। প্রাক্তন প্রেস সচিব ফেসবুকে লিখেছেন, “আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ডেইলি ওয়াদা-তে সম্পাদক হিসেবে যোগদান করেছি। আমি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”
প্রসঙ্গত, ১৩ আগস্ট, ২০২৪ তারিখে, ঢাকায় সংবাদ সংস্থা এএফপির ব্যুরো প্রধান শফিকুল আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ করা হয়। পরে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, তাকে জ্যেষ্ঠ সচিবের পদ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।