জাতীয়

প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মেয়াদকালে বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনের সময়, বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।