রাজনীতি

শফিকুর-নাহিদের সাথে দেখা করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করবেন। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের তাদের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গতকাল শনিবার আমাদের সময়কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় নাহিদ ইসলামের বাড়িতে যাবেন তিনি। এ বিষয়ে বিএনপি দুই নেতার সাথে যোগাযোগ করেছে।
বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সাথে এই সৌজন্য সাক্ষাৎ মূলত ইতিবাচক রাজনীতির অংশ।