রাজনীতি

হাতিয়ায় নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং নেতা-কর্মীদের উপর ধারাবাহিক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দলের বাংলামোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং এনসিপির প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটওয়ারি অংশ নেন।
হাতিয়ায় গণধর্ষণের ঘটনায় বিচার না হলে বাংলাদেশের সকল শ্রেণীর নারীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে এনসিপি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শপথ গ্রহণের আগে বিএনপি নেতা-কর্মীরা যদি দেশজুড়ে যে নৈরাজ্য শুরু করেছে তা বন্ধ না করে, তাহলে শেখ হাসিনার উদাহরণের মুখোমুখি হতে হবে তাদের।