মাদারীপুরে যৌথ অভিযান, মাদক ও অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার
মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনী মাদক ও দেশীয় তৈরি অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদের তাজুল বেপারীর ছেলে দীপু বেপারী, পূর্ব রাস্তার গ্রামের জাকির খানের ছেলে সাগর খান, লক্ষ্মীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে ফোরকান সরদার এবং হাজরাপুর গ্রামের টুকু খানের ছেলে রানা খান।
সেনা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা, ১টি মেটাল ডিটেক্টর, ২টি দূরবীন, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চ লাইট, ৩টি স্বয়ংক্রিয় ছুরি, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বোতাম ফোন, ১টি করাত, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসিটিভি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি এবং ৪টি সাউন্ড বক্স উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও সেনাবাহিনী জানিয়েছে।

