ধর্ম

চট্টগ্রাম বিমানবন্দরে হজযাত্রীদের সংবর্ধনা দিল পিএইচপি পরিবার: ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান’— প্রতিমন্ত্রী

আজ রবিবার (১৯ এপ্রিল) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ সৌদি আরবগামী সম্মানিত হজযাত্রীদের সংবর্ধনা ও আপ্যায়নের আয়োজন করেছে পিএইচপি পরিবার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে হজযাত্রীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাদের জন্য বিশেষ আতিথেয়তার ব্যবস্থা করা হয়।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উদ্যোগে হজযাত্রীদের জন্য একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এতে টার্মিনাল ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন এস কে আবদুল্লাহ আলমগীর প্রধান অতিথি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর সঙ্গে উপস্থিত ছিলেন এবং হজযাত্রীদের শুভেচ্ছা জানান।
পিএইচপি পরিবারের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মির মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এবং তৃতীয় প্রজন্মের সদস্য নুমাইর আমির মিজান।
অনুষ্ঠানে পিএইচপি পরিবারের পক্ষ থেকে সকল হজযাত্রীদের জন্য পানির বোতল ও স্ন্যাকস বক্স প্রদান করা হয়। এ সময় হজযাত্রীরা এই আন্তরিক আতিথেয়তা পেয়ে অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “হজযাত্রীরা মহান আল্লাহ তায়ালার মেহমান। তাদের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা সবাই চেষ্টা করছি। আমি অত্যন্ত আনন্দিত যে পিএইচপি পরিবার প্রতি বছর চট্টগ্রাম বিমানবন্দরে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করছে।”
পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে সম্মানিত হজযাত্রীদের জন্য এই আয়োজন করতে পারছি। আমাদের লক্ষ্য হলো তারা যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে এবং সুন্দরভাবে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।”
সংবর্ধনা গ্রহণকারী হজযাত্রীরা বলেন, “পিএইচপি পরিবারের এই আন্তরিক আতিথেয়তার জন্য আমরা কৃতজ্ঞ। এই আয়োজন আমাদের যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করেছে।” অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছার মধ্য দিয়ে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।