৯ এপ্রিল: ২২ ক্যারেট সোনার ভরির দাম কত?
দুই দফা বৃদ্ধির পর দেশীয় বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ২২ ক্যারেট সোনার ভরির দাম ৪,৪৩২ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেট সোনার ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২,৪৭,৯৭৭ টাকা।
বাজুস আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশীয় বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ২,৪৭,৯৭৭ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২,৩৬,৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ভরিতে ১৮ ক্যারেট সোনার দাম ২ লক্ষ ২ হাজার ৮৪৮ টাকা এবং ঐতিহ্যবাহী সোনার দাম ১ লক্ষ ৬৫ হাজার ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

