৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ জয় মিয়া (২৫) এবং মিঠু সরদার (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারী) ভোর ১:৩০ মিনিটে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জয় মিয়া দেওভোগ নূর মসজিদ এলাকার মৃত লাল মিয়ার ছেলে এবং মিঠু সরদার ভোলাইল শান্তিনগর এলাকার মৃত হাসান সরদারের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে যে, তারা বিভিন্ন পদ্ধতিতে মাদক ব্যবসা করে। তাদের গডফাদার এবং সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

