১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আতঙ্ক ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানীসহ দেশের চারটি জেলায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
মূলত, এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের মধ্যেও ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সরকার গত ২৯ মার্চ থেকে দেশব্যাপী একটি বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের টিকা পাবে। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না দেওয়ায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। টিকা দেওয়ার ৩-৪ সপ্তাহের মধ্যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সেক্ষেত্রে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
শিশু বিশেষজ্ঞদের মতে, জন্মের পর শিশুদের সময়মতো টিকা না দিলে হাম নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি থাকে।
উল্লেখ্য যে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ জন এবং কক্সবাজার জেলায় ২ জন শিশু হামের উপসর্গে মারা গেছে। ঢাকা সহ আটটি বিভাগের হাসপাতালগুলোতে হামের উপসর্গ সন্দেহে ৯৪৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ৪২ জনের হাম শনাক্ত হয়েছে।

