দেশজুড়ে

হিলি সীমান্তে আটকের ৭ ঘন্টা পর এক যুবককে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটকের ৭ ঘন্টা পর এক যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠকের পর হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ওই যুবককে হস্তান্তর করে বিএসএফ। তার নাম রিপন সরকার। সে দিনাজপুরের বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে।
বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন জানান, গতকাল বিকেলে মানসিক ভারসাম্যহীন ওই যুবক ভুল করে হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে এবং বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে। বিষয়টি জানার পর বিজিবি বিএসএফ সদস্যদের সাথে আলোচনা করে তার মুক্তির ব্যবস্থা করে। বিজিবি যুবককে ছেড়ে দিয়ে থানায় হস্তান্তর করেছে। পুলিশ যুবককে তার পরিবারের হেফাজতে দিয়েছে।