জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সাথে সাক্ষাৎ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে রবিবার (১ মার্চ) এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাথে বৈঠকে যোগ দিতে আজ সকাল ১০:৫০ মিনিটে সচিবালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকটি সকাল ১১:৪৫ পর্যন্ত চলে।
প্রণব ভার্মার সাথে এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও, দুই দেশের সীমান্ত, ভারতীয় আইটি ব্যবস্থা, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং বাংলাদেশে ভিসা প্রদান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ভারতীয় হাইকমিশনারের সাথে সালাহউদ্দিন আহমেদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। জানা গেছে, আলোচনায় পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের নিরাপত্তা বিষয় প্রাধান্য পেয়েছে।